
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবং গত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব মো. জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি
এবং মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন:
জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
মতবিনিময় সভায় ঢাকা-১৮ আসনের অন্তর্গত ৮টি থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

