
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাবেশে অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,
গোলাম কিবরিয়া ছিলেন পল্লবীর তরুণ রাজনীতির একটি উদীয়মান মুখ। প্রকাশ্যে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা একটি ভয়াবহ রাজনৈতিক অপরাধ। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ অসংখ্য নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলটি পল্লবী থানার সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।

