
নিজস্ব প্রতিনিধি :
জনপ্রিয় জননেতা আমিনুল হক আবারও প্রমাণ করলেন— তাঁর চিন্তা, উদ্যোগ এবং কর্মকাণ্ড মানেই ভিন্নতা। পল্লবী ও রূপনগর এলাকার ২২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা ইতোমধ্যে এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এ ধরনের বড় পরিসরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে কিনা তাদের জানা নেই। আমিনুল হকের এই উদ্যোগকে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করার একটি মানবিক ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন।
প্রতিযোগিতাটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান-বিকাশে নয়, বরং সমাজে শিক্ষামুখী পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি প্রায় প্রতিদিনই পল্লবী ও রূপনগরবাসীর জন্য নতুন নতুন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য— “আমিনুল হক ভাই থাকলে এলাকায় পরিবর্তন আসে, উন্নয়ন আসে, আর আসে নতুন চিন্তার পথ।”
সবশেষে লেখকের পক্ষ থেকে—
সবসময়ই শুভকামনা রইলো মি. আমিনুল হক।

