
গাইবান্ধায় নিয়োগ বিধিমালা সংশোধনের দাবীত আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) গাইবান্ধা সাধারণ শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা সংশোধনের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে।
আজ দুপুর প্রাণিসম্পদ অধিদপ্তরর ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন-গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ এর সকল সাব-টেকনিক্যাল পদসমূহ ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে দ্রুত নিয়োগ বিধিমালা সংশোধন ও নিয়োগের দাবিতে গাইবান্ধা-সাঘাটা সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আল মামুন, রিয়াদ হাসান, সজিব মিয়াসহ অন্যান্যরা।

