
নিজস্ব প্রতিনিধি :
রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত)-এর উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
সভায় আমিনুল হক বলেন, “একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিতে। শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
মতবিনিময় সভায় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

