
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় ওই দুই শিশু।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলো – কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৫) ও তারা মিয়ার মেয়ে তাছনিম (৫)।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে লাশ দাফন করা হবে

