
কুলাঘাট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বোয়ালমারী বাঁশ পেঁচাই ১ নং ওয়ার্ড শাখার জনসমাবেশ।
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাঘাট ইউনিয়নের উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ । উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,
সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লালমনিরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় কুলাঘাট ইউনিয়নে বিএনপি’র জনপ্রিয়তা অনেক বেশি। বিশেষ করে কুলাঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং কুলাঘাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী এই কুলাঘাট ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠন গুলোকে তার সাংগঠনিক কর্মকান্ড কারণে ঐক্যবদ্ধ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী ।

