
হাবিবুল্লা বাহার-শ্যামনগর উপজেলা প্রতিনিধি :
শ্যামনগর উপজেলাধিন আটুলিয়া ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন নওয়াবেকী বাজারের একজন সফল ব্যবসায়ী। তার অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হেনস্তা করে ভিডিও ধারণ করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকা না পেয়ে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। তার দোকানের পাওনা টাকা আদায়ের জন্য তিনি শাহানারা খাতুনকে বেশ কিছুদিন ধরে তাগিদ দিচ্ছিলেন। কিন্তু তিনি বিভিন্ন অজুহাতে তাকে ঘুরিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ, গত দুই দিন আগে শ্যামনগর থেকে ফেরার পথে তিনি পাওনা টাকা আদায়ের জন্য শাহানারা খাতুনের বাসায় যান।
রবিউল ইসলামের অভিযোগ, তখন শাহানারা খাতুন এবং কিছু ভাড়াটে লোক তাকে হেনস্তা করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে, তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অসম্মতি জানালে, ধারণ করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়।
রবিউল ইসলাম এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে, তিনি শাহানারা খাতুন এবং তাকে হেনস্তাকারী ভাড়াটেদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি আশা করেন, প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং তার সম্মান পুনরুদ্ধার হবে।

