
তারেক আল আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের ভাণ্ডারিয়া শাখার নেতৃবৃন্দ, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার, জনাবা রেহানা আক্তারের সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
ইউএনও মহোদয় তার বক্তব্যে বলেন, যেকোনো জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমি গুরুত্ব দেই।
মানবাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এসব সংস্থার পাশে থাকবো এবং সহযোগিতা করবো।
ভাণ্ডারিয়ায় এই ধরনের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মুলক সংগঠনের কর্মকান্ডে আমি আনন্দিত। সমাজসেবামূলক যেকোনও কাজে আমার সাধ্যমত সহযোগিতা করবো।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের ভাণ্ডারিয়া শাখার উপদেষ্টা জনাব মোঃ তারেক আল আমিন।
সভাপতি, মোঃ মোহাম্মদ মেহেদী হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ।

