মুন্সীগঞ্জে মেঘনা নদীতে পুলিশ ও ‘কানা জহির’গ্রুপের গোলাগুলি,আহত- ২
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে পুলিশের সঙ্গে কানা জহির গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।এ সময় পুলিশের গুলিতে কানা জহির ও মাসুদ সিকদার নামের দুই ডাকাত আহত হয়েছেন।এসময় ৪টি ককটেল,১ রাউন্ড রাইফেলের গুলি,একটি করে চাইনিজ কুড়াল ও স্পিডবোট জব্দ করে পুলিশ।শনিবার বিকেলে ৩টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশে কালীরচর গ্রামের বাচ্চু মেম্বারের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশ।তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রুপের প্রধান নৌ-ডাকাত কানা জহিরসহ ৫ সহযোগী স্পিডবোটে পালানোর চেষ্টা করে।এসময় পুলিশ তাদের পিছু নেয়।একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।এ সময় পাল্টা গুলি ছোড়ে পুলিশও।
তিনি আরও জানান,পুলিশের গুলিতে কানা জহির ও তার সহযোগী মাসুদ গুলিবিদ্ধ হয়েছে।তবে তারা পার্শ্ববর্তী টংঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে।পরে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

