
দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এগুলো হলো— শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।
এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page