
পাকিস্তান সফরের সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী ব্যক্তি ক্যাসেল ইডেন এলাকায় তাঁর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
সে সময় স্টোকসের স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি বাড়িতেই ছিলেন। তাঁরা কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি, তবে এই ঘটনার মানসিক প্রভাব তাঁদের ওপর পড়েছে।ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরি হয়েছে। ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন। চুরির বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন স্টোকস।
চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিখেছেন, ‘এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এটি ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারত।’
উল্লেখ্য, স্টোকসের চুরি যাওয়া জিনিসের মধ্যে ২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। যার সবকিছুই চুরি হয়ে গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page