
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৭ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৩১ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন।
পুলিশ জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনরায় মূল্যায়নের দাবিতে বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page