ইসতিয়াক আহম্মেদ ইমন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার টিএনটি অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মজনু। এতে স্থানীয় ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, ধামইরহাট পৌর বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য আজমল হোসেন চৌধুরী সাহান, উমার ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল হোসেন সুমন।
এ ছাড়া অনুষ্ঠানে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page