নিজস্ব প্রতিনিধি
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ পিকআপ ভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামের এক টমটম (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে স্কয়ার কোম্পানির গেইটের সামনে সিলেটগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে টমটমটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই টমটম চালক রইছ আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র:বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page