
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায়, তিনি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজ সব মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে।
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন।’
সভায় আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীরসরফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page