
রাহাতুজ্জামান-কাঁঠালিয়া (ঝালকাঠি) :
"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
এ উপলক্ষে আজ ৫ আগস্ট (বুধবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে কাঁঠালিয়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মকবুল হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা ও গুরুত্ব তুলে ধরে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভা ও দোয়ায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদিক , জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাগণসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশের সার্বিক শান্তি ও অগ্রগতি প্রার্থনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page