
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে আজ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিথিলা ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা আক্তার আইভী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজিম উদ্দীন জোয়ার্দার, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) এবং ঝিনাইদহ সদর উপজেলার সকল সিএইচসিপি।
সভায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন, নিয়মিত কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগ প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় ইউএইচএফপিও ডা. মিথিলা ইসলাম মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভার অন্যতম আকর্ষণ ছিল কর্মদক্ষতার স্বীকৃতি প্রদান। কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমে উৎকর্ষতার জন্য জেলায় নির্বাচিত ১০ জন সেরা সিএইচসিপির মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার ৮ জন স্থান অর্জন করেন। তাদের হাতে ইউএইচএফপিও ডা. মিথিলা ইসলাম সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা দিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্মাননা প্রাপ্ত সেরা সিএইচসিপিরা হলেন—
মোঃ মাজেদুল হক — কালুহাটি কমিউনিটি ক্লিনিক
মোঃ মাজেদুল হক — আড়মুখী কমিউনিটি ক্লিনিক
দিনেশ কুমার — ঘোড়াশাল কমিউনিটি ক্লিনিক
তুহিন আলী — করিমপুর কমিউনিটি ক্লিনিক
শামীমা সুলতানা — দোগাছি কমিউনিটি ক্লিনিক
জ্যোতি রহমান — রতনহাট কমিউনিটি ক্লিনিক
তানভীর আহমেদ — পানামী কমিউনিটি ক্লিনিক
আশরাফুল ইসলাম শান্ত — খাজুরা কমিউনিটি ক্লিনিক
সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগ প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ইউএইচএফপিও ডা. মিথিলা ইসলাম বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নিয়মিত স্বাস্থ্যশিক্ষা, টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকভিত্তিক প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
উপস্থিত সিএইচসিপিরা ইউএইচএফপিওর এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অনুপ্রাণিত করবে এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page