প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের তিন নেতা লিখিত বক্তব্যের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
লিখিত বক্তব্যে মো. আমিনুর ইসলাম জানান, তিনি গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ছলেমান ফকির এবং মো. বাবুল হোসেনও পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, আজ থেকে তারা আওয়ামী লীগের সকল প্রকার পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করছেন এবং ভবিষ্যতেও দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। একই সঙ্গে তারা দেশের ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬