
সুধন্য ঘরামী-কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের তিলবাড়ী হালদার বাড়িতে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান। এ সময় তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, আশীর্বাদ কামনা করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্তকরেন।
বিশ্বশান্তি ও মানব কল্যান কামনায় কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের তিলবাড়ী হালদার বাড়ির আঙিনায় প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী মহানাম গান রবিবার ভোরে সমাপন হবে। ধর্মীয় এই আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মহানামা যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি অরবিন্দ হালদার, সাধারণ সম্পাদক বিভূতি হালদার ও কোষাধ্যক্ষ শান্তি হালদার এই মহানাম গানে অংশগ্রহণ ও সাহায্য সহায়তা প্রদান কারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত হন কুশলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান। তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি উপস্থিত মানুষের হাতে তার নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান বলেন, জনগণের সমর্থন পেলে কুশলা ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি এলাকার যুব সমাজের কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং এলাকার সামগ্রিক অগ্রগতিকে তিনি অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা সহ আয়োজনের জন্য কমিটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা মত প্রকাশ করেন।
কুশলা ইউনিয়নের তিলবাড়ী হালদার বাড়িতে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page