মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
জেলা বিএনপির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সার্বিক স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির কার্যক্রম স্থগিত থাকবে এবং এ সময়ে পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম জেলা বিএনপির প্রত্যক্ষ নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে দলের সকল নেতা-কর্মীকে শৃঙ্খলা, নীতি ও আদর্শ অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে গত ২৭ জুলাই এ স্থগিতাদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২ জানুয়ারি ২১ সদস্যবিশিষ্ট কুলাউড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page