মোহাম্মদ আলী ভূঁইয়া,
কিশোরগঞ্জের নিকলীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবদের ভূমিকা বিষয়ক এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। নিকলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইরফানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন হিসাবরক্ষক আরমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহানা মজুমদার বলেন, সমাজ থেকে নানা অনিয়ম ও অপরাধ দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে যুবদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক যুবক-যুবতী অংশ নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page