ডেভিড সাহা বান্দরবান,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি-এর উপস্থিতিতে বান্দরবানের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page