
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর ( মমিনপুর) গ্রামে ডাকাতিয়া নদীর ভাঙ্গন বৃদ্বি পেয়েছে।
জানাযায়, গ্রামের মুন্সি বাড়ি সংলগ্ন মিজি বাড়ি (ডোনের বাড়ি) ডাকাতিয়া নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। ইতি মধ্যে ভাঙ্গনে কবরস্থান ও বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন আতঙ্কে রয়েছে পরিবার গুলো। ভাঙ্গনের শিকার পরিবার গুলো হচ্ছে, মোস্তফা মিজি, স্বপন মিজি,হানিফ মিজি ও ছিডু মিজি।ভাঙ্গনের শিকার হয়ে দুটি পরিবার এখান থেকে চলে যায়। ভাঙ্গনের শিকার হয়ে বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। বাকি দুটি পরিবার তাদের জায়গা না থাকার কারণে অন্যএ সরে যেতে পারেনি।ভাঙ্গন আতঙ্কের মাঝে তাঁরা বসবাস করে আসছে। যে কোন সময় বসতবাড়ি ভেঙে পাশে থাকা কেয়ারের সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে যাবে।
ভাঙ্গনের শিকার পরিবার গুলো বলেন, প্রতিবছরই ডাকাতিয়া নদীতে আমাদের বসতবাড়ি ও কবরস্থান ভেঙে যায়। এবছর আগের চেয়ে বেশি ভাঙতেছে। যে কোন সময় আমাদের বসতবাড়ি ভেঙে নদীতে চলে যাবে। আমাদের কোন জায়গা জমি নেই অন্য জায়গায় গিয়ে ঘর নির্মাণ করবো। আমাদের বাড়ি ভেঙে গিয়ে পাকা সড়ক ও ভেঙে যাবে। আমরা ভাঙ্গন আতঙ্কে রয়েছি।যে কোন সময় আমাদের বাড়িঘর নদীতে চলে যাবে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী ভুট্টাে বলে, কোনার বাড়ি ও মিজি বাড়ি পূর্ব থেকে ভেঙে যাচ্ছে। ইদানিং ডাকাতিয়া নদীর ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ি, কবরস্থান ভেঙে যাচ্ছে। পাকা সড়ক হুমকির মুখে রয়েছে। এব্যাপারে এমপি মহোদয়ের সাথে কথা বলে ভাঙ্গন রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি নেতা ও ইউপি সদস্য মুনসুর খান বলেন, রামচন্দ্রপুর গ্রামটি আমার পাশের গ্রাম। গ্রামের কোনার বাড়ি ও মিজি বাড়ি ডাকাতিয়া নদীতে ভেঙে যাচ্ছে। ভাঙ্গন রক্ষায় কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চাঁদপুর জেলা যুবদলের সহ- সভাপতি, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী এইচ এস সোরওয়ার্দী( সরওয়ার গাজী) বলেন, ভাঙ্গনের খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি কোনার বাড়ি, মিজি বাড়ি ডাকাতিয়া নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পূর্ব থেকে এখান দিয়ে ভেঙে যাচ্ছে। ইতি মধ্যে ভাঙ্গন বৃদ্ধি পেয়ে বসতবাড়ি ও কবরস্থান ভেঙে নদীতে চলে যায়। বাড়িটি ভেঙে গিয়ে পাকা সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে যাবে। ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে নদীর তীরে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ভাঙনকৃত স্থানে ফেলে রাখা হয়েছে।
ভাঙ্গনকৃত স্থান রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এব্যাপারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী বলেন, এবিষয়ে আমরা সাইড পরিদর্শন করে ব্যবস্থা নিবো।
ভাঙ্গনের খবর শুনে বৃহস্পতিবার ২৩ জুলাই ২৬) দুপুরে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক ও বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এস সোরওয়ার্দী (সরওয়ার) গাজী।এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিব খান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রায় দীপক ও হাফিজ আহমেদ প্লাবনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page