
এম.এ আরিফ চৌধুরী :
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া চালিতা বাড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান সাগর মণ্ডল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান সাগর মণ্ডল শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অবৈধ মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সাগর মণ্ডলের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই প্রতিবেদনে স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page