নিজস্ব প্রতিনিধি
জেলার চরফ্যাশন উপজেলার চর মানিকায় বিনামূল্যে ২৬৫ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন এর ব্যবস্থাপনায় ভোলার চরফ্যাশন উপজেলাধীন কোস্টগার্ড আউটপোস্ট চর মানিকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে ২৬৫ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সূত্র:বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page