জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর সামনে বিষপানের সিদ্ধান্ত নেওয়ার পর বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন এক নারী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষপানের পর তাঁর স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসাধীন ওই নারীর নাম মোসাঃ সিমা আক্তার (৩৮)। তিনি আবুল কালাম আজাদের মেয়ে। তাঁর বাড়ি মৌচাক, কৌচাকুড়ি, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে কবির (৪৮) নামে এক ব্যক্তির সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক সিমা আক্তারের বিয়ে হয়। কবিরের বাবার নাম ওসমান আলী এবং মায়ের নাম সাজেদা খাতুন। তাঁর বাড়ি সূর্য নারায়ণপুর, ভাওয়াল, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর।
সিমা আক্তারের অভিযোগ, বিয়ের প্রায় এক বছর পর থেকে কবির তাঁর কাছে টাকা-পয়সা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় তিন বছর আগে তাঁকে জোরপূর্বক সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে কবির তাঁর কোনো খোঁজখবর নিতেন না এবং ভরণপোষণও দিতেন না বলে অভিযোগ করেন সিমা।
অভিযোগে আরও বলা হয়, কবির প্রায় দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেও সিমার সঙ্গে যোগাযোগ করেননি। এ সময় সিমা তাঁর সঙ্গে দেখা করতে গেলে কবির তাঁকে নিয়ে আর সংসার করবেন না বলে হুমকি দেন। পরে সিমার অগোচরে আবার বিদেশে চলে যান কবির। গত ১০ জুলাই তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
এরই মধ্যে গত ২২ জুলাই দুপুর ২টা ২০ মিনিটের দিকে একপর্যায়ে সিমা বিষপান করলে কবির ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে সিমার বোন তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে গত ১৮ জুলাই স্বামীর বিরুদ্ধে নির্যাতন, ভরণপোষণ না দেওয়া ও হুমকির অভিযোগ এনে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছিলেন সিমা আক্তার।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page