মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
বাংলাদেশ পুলিশের সদস্য মিলাদ হোসেন সুজন বদলিজনিত কারণে তার প্রথম কর্মস্থল ও মাতৃ ইউনিট আরআরএফ, সিলেট থেকে বিদায় নিয়েছেন। এ উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন।বার্তায় তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় ছয় মাসের প্রশিক্ষণ শেষে আরআরএফ, সিলেটে যোগদান ছিল তার কর্মজীবনের প্রথম অধ্যায়। এই ইউনিট তাকে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করার শিক্ষা দিয়েছে।তিনি সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বদলি চাকরিজীবনের স্বাভাবিক নিয়ম হলেও প্রথম ইউনিটের স্মৃতি সবসময় হৃদয়ে অম্লান থাকবে। পাশাপাশি নতুন কর্মস্থলে সবার দোয়া কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page