দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় হরিপুর উপজেলার বেলডাঙ্গী নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রে প্তা র করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)'র কাঁঠালডাঙ্গী বিওপির একটি টহল দল।
গ্রে প্তা র ব্যক্তিরা হলেন, হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) ও দক্ষিণ মারাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ সানাউল্লাহ (২৯)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শহিদুল ও সানাউল্লাহকে মা দ কদ্রব্য এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page