মোঃ পারভেজ পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় বুধবার (২২ জুলাই) বাদ মাগরিব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আল হাসনাইন মডেল একাডেমীর হিফজুল কোরআন বিভাগের শুভ উদ্বোধন ও সবকদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মাওলানা আহমদ উল্লাহ কাদেরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফজ বিভাগের শুভ উদ্বোধন ও প্রথম সবক প্রদান করেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহাচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান উস্তাজুল উলামা আলহাজ্ব ক্বারী মাওলানা এনামুল হক (মাদ্দাজিল্লুহুল আলী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহাচান্দ আউলিয়া (রহ.) মাজার শরীফের প্রধান খাদেম আলহাজ্ব কাজী মাওলানা ফৌজুল কবির, পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক সভাপতি কাজী আবু মহসিনসহ এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, সমাজসেবক, ইমাম, হাফেজ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পবিত্র কোরআনের হিফজ শিক্ষা একটি আদর্শ, নৈতিক ও ঈমানদীপ্ত প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম। শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে তারা দ্বীন, দেশ ও সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। কোরআনের আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে হিফজুল কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা মোর্শেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মাওলানা নুরুল মোস্তফা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা শফিউল আলম।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, বর্তমানে আল হাসনাইন মডেল একাডেমীর হিফজুল কোরআন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মহিলা শাখা উসওয়াতুন হাসানা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসাতেও ভর্তি চলছে। সন্তানকে কোরআনের হাফেজ বা হাফেজা হিসেবে গড়ে তুলতে আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page