মুসলিম উদ্দীন
৩য় ইউ'কে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরী'তে যোগ দিতে লন্ডন গমন করলো মিরসরাইয়ের নাফিজ আনফাল রাহিম।
বুধবার (২২ জুলাই) ভোর ৬ টা ৫০ মিনিটে তুরকিজ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটৈ তুরস্কের ইস্তাম্বুল হয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নাফিজ আনফাল রাহিম (১৪) জেবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে মিরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত সিরাজ উদদৌলার নাতী এবং পূর্ব হিঙ্গুলী জাগ্রত প্রতিভার সভাপতি, উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক ও করেরহাট বাজারের ভূঁইয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ গোলাম মর্তুজা ভূঁইয়া' এবং গৃহিণী নাজমা আক্তারের একমাত্র পুত্র।
ক্যাম্পেইন শেষে আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
৩য় ইউ'কে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরী'তে অংশগ্রহণ করতে বাংলাদেশ স্কাউট এর ৩১ সদস্যের একটি টিম লন্ডন গমন করে। চট্টগ্রাম অঞ্চল তথা চট্টগ্রাম বিভাগের মধ্যে নাফিজ আনফাল এই টিমের সাথে লন্ডন গমন করে।
উল্লেখ্য, নাফিজ আনফাল রাহিম ২০২৫ সালের ১২ ডিসেম্বর ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী'তে যোগ দিতে ফিলিপাইন গমন করেছিলো। এছাড়াও নাফিজের বোন ও জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা আক্তার মীম চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসা'র স্কাউট টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এ অংশগ্রহণ করে। পরবর্তীতে ২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প-২০২৪ এ যোগ দিতে ভারতের দার্জিলিং গমন করে।
সমাজকর্মী মর্তূজা ভূঁইয়া ও গৃহিণী নাজমা তাদের সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page