
মো. পারভেজ, পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় এবং পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবর ফারুকীর উদ্যোগে এ মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বাবর ফারুকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অহিদুল আলম খোকন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খায়রুল ইসলাম ফারুকী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান ফারুকী, কচুয়াই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কায়ছার চৌধুরী, বিএনপি নেতা মো. আলম, ফরিদ, বাবুল খান, আজিমপুর মগধেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক সুমন দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম একজন মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি সবসময় গরিব, অসহায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশনায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। দলের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page