শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা , সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম মাস্টার পাড়ায় বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় মাদকের আখড়ায় হানা দিয়ে ৪ জনকে আটক করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অন্য এলাকা থেকে আরো ২জনকে মাদকসহ আটক করে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, আতাইকুলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিনগত রাতে বনিআদম মাদ্রাসা থেকে মাদকসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো- বনি আদম মাদ্রসার পরিচালক ও বনগ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম, সাঁথিয়া থানার রসুলপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও আতাইকুলা থানার কুমির গাড়ি গ্রামের আবু প্রধানের ছেলে রবিন প্রধান। এদের প্রত্যককে ভ্রাম্যমাণ আদালতে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ।
অপর এক অভিযানে আতাইকুলা থানার দুবলিয়া গ্রামের ফারুকের ছেলে রিয়ন, একই থানার বামনডাঙ্গা গ্রামের ধনু ভুঁইয়ার ছেলে আলাউদ্দিন ভুঁইয়া ও সুজানগর থানার তেবিলা গ্রামের গফুর প্রামাণিকের ছেলে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। এদের ৩ জনকে সামারি ট্রায়াল আদালতে আলাউদ্দিনকে ১মাস ও অপর দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান, আতাইকুলা থানা এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page