শাহিনুর ইসলাম,
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সোমবার (২০ জুলাই) রাতে পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এমপি। তিনি থানার বিভিন্ন কার্যক্রম, জনসেবার মান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। পরে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মাওলানা রেজাউল করিম, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, নগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মেহেদি হাসান, আ. হালিম, জাহিদ হাসান, নেছারুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page