ইব্রাহিম কাজী
গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ২০ জুলাই দুপুর ২টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০) এর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে।
এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে জগলুল হায়দার শাহিন আহত হন।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মেদ জানান, “আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page