মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এবং গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইউপি সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page