দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে হাল চাষ করার সময় বজ্র পাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃ/ত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফজলু ৯ নং রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামের বাসিন্দা মহশিন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাজাহান আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজের মধ্যেই আকস্মিক বজ্র পাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মা/ রা যান। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মৃ/ ত অবস্থায় দেখতে পান।
এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাজাহান আলী বলেন, কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page