নিজস্ব প্রতিনিধি
জেলায় ৩০ জন প্রান্তিক পেশাজীবীর ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্নের পর সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।
‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণা পৌরসভার ৩০ জন প্রান্তিক পেশাজীবীকে এ সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়, নেত্রকোণার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিষ সরদার, উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূইয়া, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম এবং নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।
সূত্র:বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page