সৌভিক পোদ্দার,
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক স্বর্ণ ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার রাত (১৯ জুলাই) রাত সাড়ে আট টার দিকে শৈলকূপা উপজেলা শহরের থানা রোডের সরকার জেন্টস কালেকশন মার্কেটে অবস্থিত সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে শ্রী সঞ্জিত কর্মকার (৪৮) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। তিনি শৈলকূপা উপজেলার কবিরপুরের মৃত সমর কর্মকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সঞ্জিত কর্মকারের দোকানের ভেতর থেকে ১৪৩ ( একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৭৯০ টাকা নগদ জব্দ করা হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page