নিজস্ব প্রতিনিধি,
জেলার মধুপুরে পানিতে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামে এক গারো যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে অন্তর ম্রং ও তার দুই বন্ধু আন্তনী রেমা এবং অগ্নি ম্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে তারা গোসলের এক পর্যায়ে হাওদা বিলের ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় দুই যুবক সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর পানিতে ডুবে যায়। প্রথমে ওই দুই যুবক ও গ্রামবাসী মিলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, রোববার সকালে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা যুবকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page