আল মুজাহিদ
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই (রবিবার) বিকালে পৌর সদরের উপজেলা কার্যালয়ে এ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়।
এ সময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো: আবিদুর রহমান জানান, ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে এ ক্রীড়া সামগ্রী হিসেবে একটি করে জার্সি ও প্যান্ট এবং ফুটবল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নৈতিকধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সেই জন্য যুব বিভাগের নেতৃবৃন্দের হাতে আজকে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছি। যাতে তারা যুব সমাজকে ক্রীড়াঅঙ্গনের মাধ্যমে রক্ষায় ব্যাপক ভূমিকা পালন ও দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে যুব বিভাগের পৌর ও ইউনিয়ন এর দ্বায়িত্বশীল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page