মাহফুজ আহাম্মেদ মুন্না,
গাজীপুর জেলায় শ্রেষ্ঠ (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার এসআই (নি:)জাহাঙ্গীর আলম। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, এই অর্জন তার দায়িত্ব পালনে নিষ্ঠা বাড়াতে এবং আগামী দিনের কাজকে আরও সমৃদ্ধ করতে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ পরিচিত মুখ। তার বিভিন্ন সমসাময়িক লেখা এবং সেবামূলক কার্যক্রমের কারণে অনেকেই তাকে সামাজিক মাধ্যমে 'মানবিক পুলিশ অফিসার' হিসেবে আখ্যায়িত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page