
সোহাঈদ খান জিয়া :
চাঁদপুর শহরের পাল বাজার ব্রিজের গোড়ায় সিএনজি স্কুটার চালকদের কাছ থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, চাঁদপুর শহরের পালবাজার ব্রিজের নিকট হতে যেসকল গাড়ি হাইমচর, বালিয়া, রঘুনাথপুর,গোয়ালভাওর ও রামপুরসহ দক্ষিণান্চলে যে সকল সিএনজি স্কুটার আসা যাওয়া করে সে সকল গাড়ি থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে থাকে। এভাবে প্রতিদিন গাড়ি প্রতি সিরিয়ালের নাম করে টাকা হাতিয়ে নেয় একটি চাঁদাবাজ চক্র। এরা প্রভাবশালী হওয়ায় নিরীহ চালকগণ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।
সরজমিন গিয়ে দেখা যায়, প্রভাবশালী একটি চক্র গাড়ির সিরিয়াল ও এলোপাতাড়ি গাড়ি নিয়ন্ত্রণ করার নাম করে গাড়ি প্রতি ২০ টাকা করে আদায় করছে। আর যে সকল চালক টাকা দিতে অপারগতা শিকার করে তাদেরকে দমক দিয়ে কটু কথা বলে থাকে। এতে তারা বাধ্য হয়ে ২০ টাকা করে দিয়ে থাকে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন সিএনজি স্কুটার চালক বলেন, সিরিয়াল ও এলোপাতাড়ি গাড়ি রাখার নাম করে আমাদের নিকট হতে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। তাদের দাবিকৃত টাকা না দিলে দমক দেওয়াসহ খারাপ আচরণ করে থাকে। এব্যাপারে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি রিপন হোসেন বলেন, চাঁদপুর পাল বাজার ব্রিজের গোড়া থেকে সিএনজি চালকদের কাছ থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে।
এই অবৈধ চাঁদা আদায় বন্ধ করার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ থানা পুলিশের ওসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page