সাকিব হাসান নাইম
দিনাজপুরের খানসামা থানায় দায়েরকৃত একটি ৩৪ জিআর মামলায় গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ মাহফুজ এবং ভ্রাম্যমাণ আদালতে ৩ (তিন) মাসের কারাদণ্ডপ্রাপ্ত ২ নম্বর আসামি মোহাম্মদ আজিবুল ও ৩ নম্বর আসামি ফরিদুল ইসলামকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খানসামা থানা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের আলোকে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page