ইসতিয়াক আহম্মেদ ইমন।
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত তরুণের নাম মো. আবিদ হাসান (১৮)। তিনি ধামইরহাট উপজেলার ধানতাড়া গ্রামের বাসিন্দা এবং মো. দেলোয়ার হোসেনের ছেলে।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page