মো :হাসান আলী
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাণীনগর থানা পুলিশ ৬০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, রাণীনগর থানার এস.আই রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে সজীব চন্দ্র দেবনাথ(২০), পিতা- শ্রী অসিত চন্দ্র দেবনাথ, গ্রাম- করজগ্রাম, থানা- রাণীনগর, জেলা- নওগাঁকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে সাক্ষীদের উপস্থিতিতে ৬০ (ষাট) পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি Honda Dream 110 সিসি মোটরসাইকেল এবং একটি Symphony BL-132 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে কোর্টে চালান করা হয়েছে। গোপন সুত্রের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রশাসনের পক্ষ থেকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page