আসাদুল্লাহ হাদিস ,
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় 'ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ জালের আগ্রাসন, সংকটে দেশীয় মাছের প্রজনন' শিরোনামে প্রকাশিত সংবাদের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১৯ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার জলাশয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে এই অভিযানে জলাশয় থেকে প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই জালগুলো ধ্বংস করার জন্য উপজেলা প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান বলেন, "প্রজনন মৌসুমে দেশীয় মাছের পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী ধ্বংস করা হবে এবং অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।"
উল্লেখ্য যে, এর আগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছিল যে, ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি প্রজনন মৌসুমে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে, যা দেশীয় মাছের বংশবিস্তারে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page