
মোঃ ফেরদৌস :
পেয়ারার রাজ্য ঝালকাঠির ভিমরুলী ভানমান হাটে ঘুড়তে এসে সানি নামের ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার ১৮ জুলাই সকালে ঝালকাঠি জেলা সদরের পাশের উপজেলা রাজাপু্র থেকে বন্ধুদের সাথে ভিমরুলী পেযারা বাগানে ঘুরতে আসে। দুপুরের দিকে গোসল করার সময় দলবদ্ধ হয়ে আমগাছে উঠে একে একে বন্ধুদের সাথে খালে ঝাঁপ দিলে সানি পানির নিচে তলিয়ে যায়।
নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে।
ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন তারা জানিয়েছেন 'সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একদল বন্ধুমহল ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার যোগে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সোয়া ২টায় তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে বন্ধুদের সাথে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে খালে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা বন্ধুরা দির্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সানিকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ষ্টেশনে ডুবুরী না থাকায় উদ্ধার অভিযানে বিলম্ব হয়।
শনিবার সন্ধ্যা পর্য সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page