নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির কাশিয়ানী সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বার্থে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাশিয়ানী সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা ও সাধারণ সম্পাদক ফারজানা পপি স্বাক্ষর করেন।
উল্লেখ্য, নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page