নিজস্ব প্রতিনিধি,
রূপনগর থানাধীন ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ফয়েজ হাওলাদার অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সম্প্রতি তাঁর বাসায় যান বৃহত্তর পল্লবী থানা যুবদলের সাবেক মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম মঈন এবং ৯২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফ হোসেন।
এ সময় তারা ফয়েজ হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। অসুস্থতার এই সময়ে ফয়েজ হাওলাদারের পাশে থেকে তাঁকে মানসিকভাবে সাহস ও অনুপ্রেরণা দেওয়াই ছিল তাদের এই সফরের মূল উদ্দেশ্য।
এ সময় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা স্টেটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তারিকুল ইসলাম মঈন ও আরিফ হোসেনের পক্ষ থেকে ফয়েজ হাওলাদারের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া কামনা করা হয়। তারা সকলের কাছে অনুরোধ জানান, যেন ফয়েজ হাওলাদারের সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করা হয়।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ফয়েজ হাওলাদার দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসবেন। এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page